কাউনিয়ায় গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি আটক
মো: সাইফুল ইসলাম কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :রংপুরের কাউনিয়া থানাপুলিশ ১ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছইমুদ্দিন(৪৫) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে।
উপজেলার পাঞ্জরভাঙ্গা মৌজাস্থ্য তিস্তা রেল সেতু এলাকায় মনছুর আলীর পানের দোকান হইতে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। সে বালাপাড়া ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত ৭টার দিকে এসআই আতিয়ার রহমানের নেতৃত্বে, এসআই রাসেল, এ এস আই আনোয়ার এএসআই বিপ্লব সঙ্গীয় একদল পুলিশ তিস্তা রেল সেতু এলাকায় মনছুর আলীর পানের দোকানের সামনে অভিযান চালিয়ে ছইমুদ্দিন কে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট তাহার বসতঘর হইতে ১(এক) কেজি মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধার করে।
কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ্ জানান, ধৃর্তের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।



