কাউনিয়ায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

Editor

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৩

কাউনিয়ায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : কাউনিয়া থানার আয়োজনে সর্ব সাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর ) বিকালে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে কাউনিয়া থানার ওসি তদন্ত ফরহাদ মন্ডলের সঞ্চালনায় কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রংপুর মোঃ তরিকুল ইসলাম।

এসময় আরো বক্তব্য রাখেন ৫নং কাউনিয়া বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমশের আলী, অনলাইন প্রেস ক্লাব কাউনিয়ার সহ সভাপতি জাহিদুল ইসলাম জসিম, সাধারণ সম্পাদক জুলহাস হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ হিমেল প্রমুখ।

এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, মাদকবিরোধী, নারীনির্যাতন, বাল্যবিয়ে ,চাঁদবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।

তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থ নেওয়া হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান তিনি।