কাউনিয়া দুইশত ট্যাপেনন্টাডল ট্যাবলেটসহ আটক এক

Editor

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩

কাউনিয়া দুইশত ট্যাপেনন্টাডল ট্যাবলেটসহ আটক এক

মো:সাইফুল ইসলাম, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :রংপুরের কাউনিয়ায় আমদানি নিষিদ্ধ ২০০ দুইশত পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেনন্টাডল ট্যাবলেটসহ এক জন কে আটক করেছে থানা পুলিশ পুলিশ।

থানা সুত্র জানা গেছে, মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাত ঘটিকায় উপর গোপন সংবাদের ভিত্তিতে এসআই আতিয়ারের এসআই রাসেল, এএসআই আশিকসহ কাউনিয়া থানা পুলিশের একটি দল উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া মৌজাস্থ পাঞ্জরভাঙ্গা নামক স্থানে কুড়িগ্রাম- রংপুর মহাসড়কের জনৈক আবুল কালামের খাবারের হোটেলের সামনে পাকা রাস্তার ২০০(দুইশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কিসমত (মোনানগর) গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ ইজাতুল্লা সম্বারু, কে আটক করে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সকালে আসামীকে বিজ্ঞা আদালতে প্রেরণ করা হয়েছে।