গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপির সাইফুল

Editor

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৩
গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপির সাইফুল
সরকার বেলায়েত: বেগম খালেদা জিয়ার মুক্তি’ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এবং সেই সাথে দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম পীরগঞ্জে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ।এরই ধারাবাহিকতায় ১ জুলাই শনিবার দিনভর মদনখালি ‘ ভেন্ডাবাড়ী ‘ চৈত্রকোল ‘বড় দরগা ‘এবং আজ ২ জুলাই রবিবার বড় আলমপুর’ চতরা ‘রায়পুর এবং পীরগঞ্জ ইউনিয়ন সহ পৌরসভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন । এরপর দলীয় কার্যালয়ের সামনে বক্তব্যে তিনি বলেন অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার সহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দাবি করেন ।এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ উন নবী পলাশ চৌধুরী ‘ উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজার রহমান সেলিম ‘পীরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল আজাদ’ সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক আব্দুল করিম সরকার ‘সদস্য সচিব ইয়াতিমুল হাসান লিটন মাস্টার ‘ যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ‘ আনিছ ‘ সদস্য সচিব আব্দুস সালাম মিয়া ‘সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু ‘ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজার রহমান মিলু সরকার সহ ১৫ টি ইউনিয়ন ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।