ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পলককে শ্রমিকনেতা নিজাম উদ্দিনের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদে জুনাইদ আহমেদ পলক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিটিসিএল আঞ্চলিক কমিটির সভাপতি নিজাম উদ্দিন। জাতীয় শ্রমিকলীগ রংপুর জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নিজাম উদ্দিন দায়িত্বে রয়েছেন। এসময় নিজাম উদ্দিন রংপুর নগরীর ৩৩ টি ওয়ার্ডে ও রংপুর জেলার থানা পর্যায়ে বিটিসিএল এর মাধ্যমে ইন্টারনেট সেবার বিস্তৃতিতে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সুদৃষ্টি কামনা করেছেন।



