দুদু মিয়া চাকুরীর ভুয়া নিয়োগপত্র দিয়ে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা
জেলা প্রতিনিধি, রংপুর॥ জাতীয় পরিচয়পত্র তৈরী করে নিজের পরিচয় গোপন করে চাকুরীর ভুয়া নিয়োপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন প্রতারক চক্রের অন্যতম হোতা মোঃ মশিউর রহমান ওরপে দুদু মিয়া। আটক দুদু মিয়া রংপুর জেলার মিঠাপুকুর থানার ইমাদপুর ইউনিয়নের জানমামুদ এর ছেলে।
বুধবার(৫ অক্টোবর) সকালে গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া মোস্তাফিজুর রহমান।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, একটি প্রতারকচক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়া নিয়োগ পত্র দিয়ে চাকুরি প্রত্যাশী সাধারন মানুষের নিকট হতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আত্নসাৎ করছে। এমন অভিযোগের ভিত্তিতে র্যাব-১৩ ছায়া তদন্ত শুরু করে এবং প্রতারকচক্রটি’কে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। র্যাবের একটি আভিযানিক দল গত ৩ অক্টোবর গাইবান্ধা জেলার সদর থানার ফায়ার সার্ভিস এর সামনে থেকে প্রতারক মশিউর রহমান দুদু মিয়াকে গেস্খফতার করে। গ্রেফাতারকৃত প্রতারক দুদু মিয়া নিজের নাম ঠিকানা গোপন করে ভূয়া এনআইডি তৈরী করে নিজেকে মোঃ মাইদুল ইসলাম খাজা হিসেবে পরিচয় দিয়ে চাকুরী প্রত্যাশীদের ভূয়া নিয়োগপত্র দিয়ে দীর্ঘদিন ধরে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুদু মিয়ার প্রতারণা করে অর্থ আত্নসাৎ করার বিষয়টি স¦ীকার করেছে বলে উল্লেখ করেছেন র্যাব।
আটককৃত প্রতারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রংপুর জেলার পীরগঞ্জ থানার ভুক্তভোগী সুজয় মহন্ত (৫১) বাদী হয়ে মামলা করেছেন পীরগঞ্জ থানায় ।
র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া মোস্তাফিজুর রহমান জানান, এই প্রতারক চক্রের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে র্যাব কাজ করছে। অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে।



