মিঠাপুকুরে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

Editor

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৩

মিঠাপুকুরে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে আধা কেজি গাঁজাসহ আবু তালেব পায়রা (৪৫) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। শুক্রবার (৭ই এপ্রিল) রাত আনুমানিক ১টা ১০মিনিটের দিকে মিঠাপুকুর থানা পুলিশের একটি চৌকস দল এস আই ইমরান হোসেন,এস আই নাজমুল মাহমুদ এর নেতৃত্বে, সঙ্গীয় ফোর্স সহ উপজেলার চিথলী দক্ষিণপাড়া থেকে তাকে আধা কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন,মিঠাপুকুর উপজেলার ১৪নং দূর্গাপুর ইউনিয়নের চিতলী দক্ষিণপাড়া গ্রামের মো: আব্দুস সামাদের ছেলে আবু তালেব পায়রা(৪৫)।

মিঠাপুকুর থানার এস আই ইমরান হোসেন জানান,মাদক বিরোধী অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একজন মাদক ব্যবসায়ী ১৪নং দূর্গাপুর ইউনিয়ের চিথলী দক্ষিণপাড়া এলাকায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আবু তালেব পায়রার দেহ তল্লাশি করার পর তার ডান হাতে থাকা পলিথিন ব্যাগ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। আবু তালেব পায়রার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।
তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছি।তাছাড়া প্রতিনিয়ত বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা বন্ধের জন্য নানাবিধ অভিযান পরিচালনা করছি। সামনের দিনেও মাদকের বিরুদ্ধে লড়বেন বলে জানান তিনি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলায় এস আই ইমরান হোসেনের পরিচালনায় মাদক বিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী আবু তালেব পায়রাকে আধা কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে মিঠাপুকুর থানায় নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন। মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। তাছাড়া মাদকের বিরুদ্ধে আমাদের সকল অভিযান অব্যাহত থাকবে।