রসিক প্যানেল মেয়র তৌহিদুল ইসলামকে সংবর্ধনা দিলো সম্মিলিত পাকপাড়া
রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২০ নং ওয়ার্ডের ৩ বারের সফল কাউন্সিলর তৌহিদুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে সম্মিলিত পাকপাড়া এলাকাবাসী।
শুক্রবার(৭ এপ্রিল) বিকালে নগরীর পাকপাড়া সরকারি প্রাইমারী বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে পাকপড়া এলাকার সমাজ সেবক মোঃ শাহজাহান হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল, লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্টর বানিউল আদম বাবু, পাকপাড়া এলাকাবাসী এসএম আব্দুল ওয়াহেদ, আব্দুল মান্নান, রফিকুল ইসলাম মুকুল, জালাল উদ্দিন, প্রশান্ত কুমার রায়, রাহাতুল ইসলাম রাহাত, বিশ^জিৎ, রাসেল, আখতার, শাহিন, রাজু, নয়ন, মানিক প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমাজ সেবক উৎপল দে বাপ্পি। পরে দোয়া মোনাজাত করা হয়।



