দেশকে অস্থিতিশীল করতেই এই নেক্কারজনক ঘটনা………যুবদলনেতা নয়ন
স্টাফ রিপোর্টার: রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানায় একটি ঘটনার মীমাংসায় বসে পুলিশ কতৃক সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রাকিব হোসেনের উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে আজ দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে রংপুর জেলা স্বেচ্ছাসেবকদল।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন বলেন, আজকে দেশকে অস্থিতিশীল করার জন্য যারা এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তারা সাবধান হয়ে যান। আপনাদের সব রকমের সরযন্ত্র মোকাবেলায় বিএনপি’র নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরনে দেশ গড়ার কাজে মনোনিবেশ করেছেন। আমরা দির্ঘ ১৭ বছর জেল-জুলুম, হামলা মামলার শিকার হয়েও কোন প্রকার রাষ্ট্রিয় সুযোগ সুবিধা নিচ্ছিনা। এর পরেও সরকারে ঘাপটি মেরে থাকা দোসরেরা বিভিন্নভাবে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে।
তিনি হুশিয়ারী দিয়ে বলেন, আমাদের সরলতা-ভদ্রতাকে যারা দুর্বলতা মনে করে তারা বোকার স্বর্গে বাস করে। তিনি অবিলম্বে স্বেচ্ছাসেবকদলনেতা রাকিব হোসেনের উপর নির্যাতনকারী দোষী পুলিশ সদস্যদের শাস্তি দাবী করেন।



