নবাগত শিক্ষার্থীদের বরন করে নিলো কাউনিয়া মহিলা কলেজ
কাউনিয়া রংপুর প্রতিনিধি :নানা আয়োজনের মধ্য দিয়ে কাউনিয়া মহিলা কলেজর একাদশ ও স্নাতক (সন্মান) ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের পাঠদান কর্মসূচির উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজ হলরুমে কাউনিয়া মহিলা কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো:রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সেলিনা তালুকদার শিউলি।
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোস্তাক আহম্মেদ , সহকারী অধ্যাপক গোলাম আযম, খোরশেদ আলম আকন্দ, আব্দুল কুদ্দুস, আমিরুল ইসলাম, প্রভাষক আফরোজ সুলতানা রন্তা, একাদশ শেনীর শিক্ষার্থী কানিজ ফাতেমা, দ্বৃ্াদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাত- রাহী সুজানা প্রমুখ আলোচনা শেষে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়



