প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রংপুরের পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।আজ ২২ মে সমবার দুপুরে দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু চত্তরে উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুল আমিন রাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও মেয়র আবু সালেহ মোহাম্মদ তাজিমুল ইসলাম শামীমের সন্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু, কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সহসভাপতি রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন বিএসসি, যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম লাভলু, কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বকুল ,উপজেলা আওয়ামী যুবলীগ নেতা ফিরোজ আলম, ও সেলিম মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ মোহাম্মদ আল মামুন রতন,পৌর ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক সাগর প্রমুখ । বক্তারা বিএনপি দেশে যে ভাবে নৈরাজ্যে সৃষ্টি করছে তাতে শান্তি সমাবেশের পরিবর্তে রাজনৈতিক ভাবে রাজপথে মোকাবিলা করার জন্য নেতা কর্মী ও দলীয় শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়ে আসন্ন সাধারণ নির্বাচনে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তৃণমূলে পৌন্ছে দেওয়ার জন্য আহ্বান জানানো হয় ।



