রাজনৈতিক ফেলো নিয়ে সম্প্রদায়ের সমস্যা চিহ্নিতকরণের উপর কর্মশালা
নিজস্ব প্রতিবেদকঃ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো (ব্যাচ-২২) এর ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় সম্প্রদায়ের সমস্যা চিহ্নিতকরণের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) বিকেলে নগরীর পায়রা চত্বরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনায় কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এবারে নগরীর ডাষ্টবিন বিষয়ে রাজনৈতিক ফেলো করছেন বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলার আহবায়ক কমিটির সদস্য জিন্নাত হোসেন লাভলু, মশক নিধনে রাজনৈতিক ফেলো করছেন জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার আহবায়ক আরিফুল ইসলাম ও বাল্যবিবাহের উপর রাজনৈতিক ফেলো করছেন জাতীয়তাবাদী ছাত্র দল পীরগঞ্জ উপজেলার সিনিয়র যূগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন। কর্মশালায় প্রত্যেকে নিজেদের বিষয়বস্তু উপস্থাপন করেন। উপস্থাপিত বিষয়ের উপর উপস্থিত সদস্যদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলার যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, জেলা বিএনপির যূগ্ম আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা ও জেলা জাতীয় যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম।
এ সময় আলোচকবৃন্দ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাধ্যমে সকল দলের নেতৃবৃন্দের এক্যবদ্ধ থেকে স্থানীয় সমস্যাসহ চিহিৃতকরণের মধ্যদিয়ে সমাধানের উদ্যোগ নেয়ার আহবান জানান।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রংপুর রিজিওনাল ম্যানেজার মোঃ আলী ইজাদ ও প্রোগ্রাম অফিসার মর্তুজা আক্তার জাহান এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় রংপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সংবাদ কর্মীরা অংশ গ্রহণ করেন।



