বিভাগীয় পর্যায়ে জয়িতা সম্মাননা পেলেন রংপুরের সাহিনা সুলতানা

Editor

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩

বিভাগীয় পর্যায়ে জয়িতা সম্মাননা পেলেন রংপুরের সাহিনা সুলতানা

স্টাফ রিপোর্টার॥ শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে বিভাগীয় পর্যায়ে
জয়িতা সম্মাননা পেয়েছেন রংপুরের সাহিনা সুলতানা। ১৫ ফেব্রুয়ারী দেশের রাজধানী ঢাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে বিভাগীয় পর্যায়ের জয়িতা সম্মাননা তুলে দেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দ্রিরা। সাহিনা সুলতানা এর আগে রংপুর জেলা ও উপজেলা পর্যায়ে জয়িতা হওয়ার গৌরব অর্জন করেন।

সাহিনা সুলতানা রংপুর জিলা স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তিনি প্রয়াত ভাষা সৈনিক ও বীরমুক্তিযোদ্ধা মীর আনিসুল হক পেয়ারা’র কনিষ্ঠ কন্যা। তিনি বাবার নামে ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা পেয়ারা স্যার স্কুল এন্ড কলেজ, পাঠাগার ও ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।
সাহিনা সুলতানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে মৌচাক এর উপদেষ্টা, ফিরে দেখার যুগ্ম সাধারণ সম্পাদক, অভিযাত্রিক, স্বর্ণ নারী এসোসিয়েশেনসহ অনেক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।

এদিকে সাহিনা সুলতানা বিভাগীয় পর্যায়ে জয়িতার সম্মাননা পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন মৌচাক পরিবার, ফিরে দেখা, অভিযাত্রিক ও স্বর্ণ নারী এসোসিয়েশনের পক্ষ থেকে।