বেরোবি রেজিস্ট্রারের পদত্যাগ

Editor

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৪
বেরোবি রেজিস্ট্রারের পদত্যাগ
অবশেষে পদত্যাগ করলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী।
সোমবার (১৪ অক্টোবর) এক পত্রের মাধ্যমে উপাচার্যের কাছে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এক পত্রের মাধ্যমে রেজিস্ট্রার উল্লেখ্য করেন, ‘রেজিস্ট্রার পদে আমার চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৫ শেষ হয়ে যাবে। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে আমি ১৪ অক্টোবর ২০২৪ তারিখ থেকে রেজিস্ট্রার পদের দায়িত্ব হতে পদত্যাগ/অব্যাহতি গ্রহণ করলাম। এসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদে দায়িত্ব পালনকালীন সময়ে শিক্ষার্থী,  শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে যে সার্বিক সহযোগিতা পেয়েছেন, তা জানিয়ে সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
ওই পত্রের মাধ্যমে তিনি চুক্তিভিত্তিক চাকরি থেকে অব্যাহতি প্রদানের জন্য উপাচার্য প্রফেসর ড. শওকাত আলীকে সবিনয় অনুরোধ করেন।
প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী গত ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন।
উল্লেখ্য বৈষ্যম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তি ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতন হলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য, ট্রেজারারসহ বিভিন্ন হল প্রভোষ্ট পদত্যাগ করেন। পদত্যাগের আলোচনায় ছিলেন রেজিস্ট্রার প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী।