মিঠাপুকুর প্রেসক্লাবের নবগঠিত কমিটি সাথে ইউএনও’র মতবিনিময় ও দোয়া মাহফিল

Editor

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২

মিঠাপুকুর প্রেসক্লাবের নবগঠিত কমিটি সাথে ইউএনও’র মতবিনিময় ও দোয়া মাহফিল

মিঠাপুকুর প্রেসক্লাবের নব গঠিত কমিটি সাথে মতবিনিময় করেছে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা। এছাড়াও, প্রেসক্লাবের সহ-সভাপতি রবি খন্দকারের ওমরা পালন শেষে দেশ ফেরা ও ইউএনও’র মাতার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ অক্টোবর) পুরে মিঠাপুকুর প্রেসক্লাব ভবণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শেখসাদী সরকার।
মত বিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহল আমিন, মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান, ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, সাধারন সম্পাদক সবুজ আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মকছুদার রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি রবি খন্দকার, সহ-সম্পাদক শামীম আখতার, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সোনা, কার্যকরি সদস্য মনিরুজ্জামান বিজয়, মোতাহার হোসেন, হাফিজুর রহমান মানিক, আব্দুল হালিম ও বিপ্লব রহমান। পরে দেশ ও দশের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মিঠাপুকুর মডেল মসজিদের পেশ ইমাম আখেরুজ্জামান আজাদী।