রংপুরের পীরগঞ্জবাসী স্থানীয় এমপি চায়……. প্রধানমন্ত্রীর জামাই
জেলা প্রতিনিধি, রংপুরঃ পীরগঞ্জবাসী তাদের এলাকার উন্নয়নের কথা বলতে চায়, এজন্য পীরগঞ্জবাসী স্থানীয় এমপি চায়, স্থানীয় এমপির জন্য পীরগঞ্জ বাসী কাঁদে। তারা তাদের সুখের দুখের কথা বলতে চায়, এমপি ঢাকায় থাকে, ডিও লেটারসহ বিভিন্ন কাজের জন্য ঢাকায় গিয়ে যোগাযোগ করতে হয় কিন্তু সহসাই দেখা মেলে না, হতাশ হয়ে ফিরে আসেন। এক দিকে তারা আর্থিক ভাবে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে হয়রানির শিকার হচ্ছে বলে এসব আক্ষেপের কথা বলেন প্রধানমন্ত্রীর ভাতিজি জামাই শিল্পপতি সিরাজুল ইসলাম সিরাজ। বুধবার(৩০ নভেম্বর) বিকেলে রংপুর সিটি প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গরিব অসহায় মানুষজন বিভিন্ন সহযোগিতা থেকেও বঞ্চিত। পীরগঞ্জবাসী টেকসই উন্নয়ন চায় উল্লেখ করে তিনি আগামী সংসদ নির্বাচনে স্থানীয় ব্যক্তিকে নৌকা প্রতীকে নির্বাচন করার সুযোগ করে দেয়ার আহবান জানান এবং সেই সাথে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার ইচ্ছেও পোষণ করেন।
সিরাজুল ইসলাম সিরাজ আরও বলেন, ঢাকাস্থ পীরগঞ্জের কেউ মারা গেলে এলাকায় ফেরাসহ দাফনের ব্যবস্থা করেন। সেই সাথে প্রায় হাজারের বেশি যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি করেছেন। তিনি কাজ করার সুযোগ পেলে পীরগঞ্জ বাসীর উন্নয়নে নিবেদিত থেকে কাজ করবেন তিনি।
।উল্লেখ্য বর্তমানে রংপুরের পীরগঞ্জের এমপি জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী।
রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন প্রমূখ।



