রংপুরে এমফোরসি’র প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
রংপুরে এমফোরসির আয়োজনে চর অঞ্চলের ব্যবসায়ীদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে রংপুর আরডিআরএস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য রাখেন রংপুর কৃষিসমাপ্রসারণ অধিদফতরের উপ পরিচালক মোঃ ওবায়দুর রহমান মন্ডল, সুইস কন্ট্রাক্টের ইন্টার ভিশন এরিয়া ম্যানেজার আনোয়ারুল ইসলাম, সুইস কন্ট্রাক্টের সিও শ্রীপদ সরকার, এমজেএসকেএস’র আইএস মোঃ আসলাম, এফও তাজ উদ্দিন, এফও এসএম মারুফ হোসেন, মোঃ মামুনুর রশিদ, ট্রেনার মোঃ মাহাফুজুল হক। প্রশিক্ষন কর্মশালায় রংপর হাতিবান্ধা ,কাউনিয়া, পীরগঞ্জ, লাল মনিরহাট উপজেলার চরাঞ্চলের ব্যাবসায়ীদের ব্যবসার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।



