রংপুরে বিদায়ী জেলা প্রশাসক ও নবাগত জেলা প্রশাসক কে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সংবর্ধনা
রংপুর জেলার বিদায়ী জেলা প্রশাসক মোঃ আসিব আহসান এবং নবাগত রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনকে সংবর্ধনা জানান রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সংসদ ইউনিট কমান্ড। গতকাল রবিবার (৪ ডিসেম্বর) রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মোঃ আসিব আহসান এবং নবাগত রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন সদ্য সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিয়ার রহমান। উভয়কে জেলা প্রশাসককে উত্তরীয় প্রদান করেন কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর ও বীর মুক্তিযোদ্ধা আকলিমা খন্দকার। উভয় জেলা প্রশাসককে ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু। এছাড়া রংপুর মহানগরের বীর মুক্তিযোদ্ধা গনের লেখা“স্মৃতিতে রনাঙ্গন ”বইটি নবাগত জেলা প্রশাসক মহোদয়কে প্রদান করেন রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংদস ইউনিটের সদস্য সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পীরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, গংগাচড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম, তারাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলী হোসেন, রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সহঃ কমান্ডার (অর্থ) বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুবর রহমান। অনুষ্ঠানে জেলা ও মহানগর ইউনটি কমান্ডের কর্মকর্তাগনসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।



