রংপুর জেলা রেস্তোরা মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Editor

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২২

রংপুর জেলা রেস্তোরা মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির সঞ্চয় প্রকল্পের দুই বৎসর পূর্তি উপলক্ষে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রংপুর জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার রাতে নগরীর কাচারী বাজার কোট মসজিদ কমপ্লেক্স মার্কেটে অবস্থিত জেলা কার্যালয়ে সকল হোটেল মালিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠানে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ¦ মোঃ নূরুল হক মুন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শহীদ আখতার সোহেল, সহ সভাপতি আসলাম হোসেন, জীবন সিংহ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খান ব্যাপারী , হোটেলা মালিক ভুট্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, করোনা মহামারী হওয়ার পর থেকে রংপুরের সকল হোটেল মালিকরা হোটেল ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু বর্তমনে যেহারে দ্রব্যমুল্যের দাম বেড়ে চলেছে তাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়ে পরেছে। সেজন্য সরকারের কাছে হোটেল মালিকদের সমস্যা ও ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষে রংপুরের সকল হোটেল মালিক ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়া বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রংপুর জেলা শাখার কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষে সমিতির সঞ্চয় বাড়ানোর লক্ষে সকল হোটেল মালিকদের এগিয়ে আসতে হবে।