রংপুরে ছাত্রলীগের বঙ্গবন্ধু কর্ণার ও লাইব্রেরি উদ্বোধন
জেলা প্রতিনিধি, রংপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানা এবং ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য ও রাজনীতির একাল সেকালসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে ব্যবস্থা করা হয়েছে মুজিব কর্ণার, লাইব্রেরি ও ইন্টারনেট সংযোগের।
শনিবার (৭ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে নগরীর রংপুর জেলা ছাত্রলীগ কার্যালয়ে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, সাবেক ছাতনেতা ও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, যুবলীগ নেতা লক্ষিণ চন্দ্র দাস, জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান তুহিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সজিবুর রহমান প্রামাণিক, উপ-দপ্তর সম্পাদক জিন্নাত হোসেন লাবলু, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল সহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামীলীগের নেতৃবৃন্দ, পাঠাগার থেকে বই পরে ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য, বাংলাদেশের রাজনীতি, আওয়ামীলীগের রাজনীতি ভালো করে জানাসহ আগামীতে রাজনীতিতে নিজেদের আরো বেশি দক্ষ করে গড়ে তোলার আহবান জানানো হয়।



