৩ যুগপুর্তিতে ছান্দসিকের সাহিত্য সম্মেলন
জেলা প্রতিনিধি, রংপুরঃ ছান্দসিক সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর তিনযুগ পুর্তিতে দিনব্যাপী ছান্দসিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৭ জানুয়ারি) টাউ নহল চত্বরে সকাল সাড়ে ১০টায় দিনব্যাপী সাহিত্য সম্মেলনের উদ্বোধন হয়। মঞ্চে ফুলের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছান্দসিকের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হাফিজ বুলবুল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি বিশিষ্ট সংগঠক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, কবি ও কথা সাহিত্যিক রানা মাসুদ। এ ছাড়াও বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম, ভালোবাসার কবি জোসেফ
আখতার, কবি বাশার ইবনে জহুর, মানবাধিকার সংগঠক অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, কবি ও সংগঠক প্রকৌশলী দেলোয়ার হোসেন, বাচিক শিল্পী রেজিনা সাফরিন, জাতীয় কবিতা পরিষদ রংপুর সাধারন সম্পাদক মনজিল মুরাদ লাভলু, বিভাগীয় লেখক পরিষদ সাধারণ সম্পাদক জাকির আহমদ, ফিরে দেখা সম্পাদক সাকিল মাসুদ, মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবনসহ অন্যান্য কবি ও সাহিত্যিকবৃন্দ। এতে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন উদযাপন কমিটির আহবায়ক আসাদুজ্জামান মিলন। সভাপতিত্ব করেন ছান্দসিক সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী রংপুর’র সভাপতি
লেখক ও ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুল।

সাহিত্য সম্মেলনে সাহিত্য বিষয়ে আলোচনা করেন লিটলম্যাগ চালচিত্র সম্পাদক রাজা সহিদুল আসলাম। ছড়া নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ছড়াকার আসাফা সেলিম। দিনব্যাপী সাহিত্য সম্মেলনে স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তিতে অংশ নেন তৈয়বুর রহমান বাবু, নাজিরা পারভীন, সরকার বাবলু, সেলিনা সাত্তার সেলি, শ্রাবণ বাঙালি, খালিদ সাইফুল্লাহ, জিএম নজু, শাপলা প্রমুখ। ফারহান শাহীল লিয়ন, পৃথিবী, জিয়াউল হক জিয়াসহ সংগীত শিল্পীর পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সবশেষে সমাপনী আলোচনা ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়। যারা এবারে গুণীজন হিসেবে সম্মানিত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা হিসেবে আনোয়ারুল হাফিজ বুলবুল, সার্জেন্ট(অবঃ) আব্দুস সাত্তার, সাহিত্যে আবুল কাশেম সরকার,
কবিতায় ফারুক প্রধান, সমাজসেবায় রশিদুস সুলতান বাবলু, সংগীতে ফারহান শাহিল লিয়ন, ছন্দমুকুল হিসেবে নুয়াইসাহ তুরিন, শ্রেষ্ঠ সংগঠকে আসাদুজ্জামান মিলন।
সমাপনী আলোচনার পূর্বে ছান্দসিক এর স্মারকগ্রন্থের মোড়কে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক ড. হারুন অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন সাহিত্যপত্র অঞ্জলিকা সম্পাদক কবি দিলরুবা শাহাদাৎ, শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, কবি ও সাংবাদিক মইনুল হক, সাহিত্যিক নাসিমা আকতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছান্দসিক সাধারণ সম্পাদক সোহানুর রহমান শাহিন।
ছান্দসিক সাহিত্য সম্মেলনে রংপুর বিভাগের কবি সাহিত্যিকরা অংশ নেন।
রেজাউল করিম জীবন, রংপুর
01722882770



