রংপুরে জাতীয় সাংস্কৃতিক ও বঙ্গবন্ধু শিশু কিশোর পদক ২০২৩ প্রতিযোগিতা
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রংপুর জেলা ও মহানগরের উদোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বঙ্গবন্ধু শিশু কিশোর পদক ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেন স্কুল কলেজ ও বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
শতাধিক প্রতিযোগি গান, নাচ, আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
পরে সন্ধ্যায় রংপুর কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য এডভোটে হোসনে আরা লুৎফা ডালিয়া।
বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, এডভোকেট আনোয়ারুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের সভাপতি ওয়াদুদ সরকার, সাধারণ সম্পাদক আশরাফুল আলম আল আমিন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম খান, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রংপুর জেলার সভাপতি রায়হান উদ্দিন, সহ-সভাপতি ময়েন উদ্দিন শাহ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রংপুর মহানগরের সভাপতি স্ইুটি আঞ্জুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রংপুর মহানগরের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য জিন্নাত হোসেন লাভলু।



