রংপুরে জাসাসের আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত
রংপুর ব্যুরো: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রংপুর জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার টাউনহল চত্বরের সাহিত্যমঞ্চে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ফল উৎসবে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। জেলা জাসাসের আহবায়ক মোঃ নুরুজ্জামান মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ নিম্মী জামান, জেলা যুব দলের সহ সভাপতি রাকিব হোসেন, জেলা ওলামা দলেল আহবায়ক মাওলানা ইনামুল হক মাজেদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাসাসের সদস্য সচিব শ্রী উৎপল চন্দ্র ভৌমিক। উৎসবে আম, জাম, কাঠাল, কলা, লিচু, ড্রাগন, আনারস, লটকনসহ বিভিন্ন ধরনের ফল স্থান পায়। ফল উৎসবে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ওলামাদল, তরুনদলসহ জাসাসের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


