রংপুরে মরহুম আব্দুল মতিন মাস্টারের ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

Editor

প্রকাশিত: 7:39 PM, February 10, 2023

রংপুরে মরহুম আব্দুল মতিন মাস্টারের ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

রংপুরে মরহুম আব্দুল মতিন মাস্টারের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদজুম্মা মাস্টারপাড়া নুর জামে মসজিদে সাংবাদিক মোঃ জালাল উদ্দিন ও বিশিষ্ট ব্যাবসায়ী জোবায়দুল ইসলামের পিতা মরহুম আব্দুল মতিন মাস্টারের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত। দোয়া পরিচালনা করেন মাস্টারপাড়া নুর জামে মসজিদে খতিব মাওলানা মোহাম্মাদ আলী। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেন, সাধারন সম্পাদক মোঃ সফিকুল নান্নু , কোষাধক্ষ আলহাজ মোঃ আফজাল হেসেন,সহ এলাকার সকল মুসল্লিগন। সকলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন। এছাড়া রংপুর টার্মিনাল সংলগ্ন আবু হোরায়রা (রাঃ) মাদ্রসায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।