রংপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Editor

প্রকাশিত: 4:28 PM, February 20, 2023
রংপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
জেলা প্রতিনিধি, রংপুরঃ পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে রংপুর জেলা যুবলীগ।
সোমবার(২০ ফেব্রুয়ারী) দুপুরে বিক্ষোভ মিছিল শেষে বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিলটি নগরীর বেতপট্রিস্থ দলীয় কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক লক্ষিণ চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক সদস্য ডিজেল আহমেদ, নওশাদ আলম রাজু, মোঃ মুরাদ, রাজিব সুমন। এছাড়াও বক্তব্য রাখেন যুবলীগ নেতা মেহেদী হাসান,  ইমরান মিয়া, ওয়াদুদ, রবিউল ইসলাম, চন্দন, ইনসান, সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি করার চেষ্টা করে তাহলে সাধারণ মানুষকে সাথে নিয়ে তাদের প্রতিহত করবে যুবলীগ বলে হুশিয়ারী দেন প্রতিবাদ সমাবেশে বক্তারা