রংপুরে ২ কোটি ৮৪ লাখ টাকা ঋণ পেলেন ১৪৬ জন কৃষক

Editor

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩

রংপুরে ২ কোটি ৮৪ লাখ টাকা ঋণ পেলেন ১৪৬ জন কৃষক

জেলা প্রতিনিধি, রংপুর॥ সহজ শর্তে ২ কোটি ৮৪ লাখ টাকা ঋণ কৃষি ঋণ পেলেন রংপুর জেলার ১৫০ জন কৃষক। সোমবার(২৭ ফেব্রুয়ারী) নগরীর টাউনহল চত্বরে জেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠিত জেলা কৃষি ঋণমেলায় এ ঋণ প্রদান করা হয়।
দিনব্যাপী জেলা কৃষি ঋণমেলায় প্রধান অতিথি থেকে ঋণের চেক বিতরণ করেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরর রংপুরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, জনতা ব্যাংক রংপুর বিভাগীয় মহাব্যবস্থাপক আব্দুল মতিন, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবু। সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।
দিনব্যাপী জেলা কৃষি ঋণমেলায় ১৫ টি স্টলের মাধ্যমে ৪৬ টি ব্যাংক ১৫০ জন উপকারভোগির মাঝে ২ কোটি ৮৪ লাখ টাকা ঋণ প্রদান করা হয়। এসময় জেলার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। মেলা সকাল ১০ টায় শুরু হয়ে চলে বিকেল ৫ টা পর্যন্ত।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে দেশে যাতে খাদ্যের সংকট দেখা না দেয়, সেই লক্ষে দেশব্যাপী খাদ্য উৎপাদনে কৃষকদের মাঝে এ ঋণ প্রদান করে আসছেন সরকার।