ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে রংপুর…………..বিভাগীয় কমিশনার

Editor

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩

ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে রংপুর…………..বিভাগীয় কমিশনার

জেলা প্রতিনিধি, রংপুর॥ দেশের ক্রীড়া অঙ্গনে রংপুর বিভাগের আশা ব্যঞ্জক অংশগ্রহণ এবং অর্জন রংপুর বিভাগকে গর্বিত করছে। এগিয়ে যাচ্ছে রংপুর বিভাগ। এই এগিয়ে যাওয়াকে ধরে রাখতে এ্যাথলেটিকসদের প্রতি আহবান জানিয়েছেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
সোমবার(২৭ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় শেখ রাসেল স্টেডিয়ামে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
তিনি আরো বলেন, ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রীর স্বদিচ্ছা আর উদ্যোগের ফলে তৃণমুল থেকে এ্যাথলেটিকস তৈরী হচ্ছে। যার ফলে আজকে ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দেশ। এর ধারাবাহিকতা রক্ষায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভুমিক্ষা রাখবে। এসময় বিভাগীয় কমিশনার ৮ জেলার জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সহযোগিতায় এ প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল আলীম মাহমুদ, রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লতিফা শওকত, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক চায়না চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আবু ছালেক লিটন, মেহেদী হাসান রনিসহ অন্যান্য ক্রীড়া সংগঠক।
শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৮ জেলা থেকে এ্যাথলেটিকসরা অংশ গ্রহণ করেন।