খেলাধুলা মানসিক উৎকর্ষ সাধনে কাজ করে.. . . .বিভাগীয় কমিশনার
জেলা প্রতিনিধি, রংপুর॥ খেলাধুলা মানসিক উৎকর্ষ সাধনে কাজ করে বলে মন্তব্য করেছেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। তিনি আরো বলেন, খেলাধুলা শারিরীক গঠনের সাথে সাথে সুস্থসবল শরীর গঠন এবং পড়ালেখায়
মনোযোগী করে তোলে। এজন্য নিয়ম করে খেলাধুলা করা দরকার। সন্তানরা যাতে নিয়মিত খেলাধুলা করতে পারে এজন্য অভিভাবকদের খেয়াল রাখতে হবে। খেলাধুলা ও পড়ালেখার মাধ্যমে এইতরুণ প্রজন্মই আগামীতে একটি সুস্থ জাতী গঠনে সহায়ক ভুমিকা পালন করবে।
বৃহস্পতিবার(৫ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় শেখ রাসেল স্টেডিয়াম রংপুরে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর আন্তঃউপজেলা পর্বের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, রংপুর-এর ব্যবস্থাপনায় আন্তঃ উপজেলা পর্যায়ে বাংলাদেশ যুব গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড.চিত্রলেখা নাজনীন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এনামুল হক সোহেল, এডভোকেট জাকিয়া সুলতানা চৈতি, রসিকের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আন্তঃ উপজেলা পর্যায়ে বাংলাদেশ যুব গেমসে রংপুর জেলার ৮ উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশন অংশ নিচ্ছে। উপজেলা পর্যায়ে খেলা ৫ জানুয়ারী থেকে ৭ জানুয়ারী পর্যন্ত এবং জেলা পর্যায়ে আগামী ১৬ জানুয়ারী থেকে ২২ জানুয়ারী পর্যন্ত চলবে।



