রংপুর জেলা কৃষকলীগের উদ্যোগে কৃষক হত্যা দিবস পালিত

Editor

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৩

রংপুর জেলা কৃষকলীগের উদ্যোগে কৃষক হত্যা দিবস পালিত

স্টাফ রিপোর্টার॥ রংপুর জেলা কৃষকলীগের উদ্যোগে ১৯৯৫ সালের মাসব্যাপী বিএনপি-জামাত জোট সরকার কর্তৃক সার কিনতে গিয়ে নির্মমভাবে নিহত ১৮ জন কৃষকের স্মরণে ও বিচারের দাবীতে কৃষক সমাবেশ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগরীর বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ে এ কৃষক হত্যা দিবস পালিত হয়। জেলা কৃষকলীগ আয়োজিত কৃষক সমাবেশ, আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, প্রধান বক্তা ছিলেণ কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য লুৎফল বারী আল ওসমানী, জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, এডভোকেট আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় কৃষকলীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সামসুল ইসলাম লিচু, জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাকিয়া সুলতানা চৈতি। সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম যাদু ও সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু। এসময় বক্তারা অবিলম্বে কৃষক হত্যাকারী বিএনপি জামাতের দোষরদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির প্রদানের অনুরোধ জানান সরকারের প্রতি।