রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন মনোনয়ন নিলেন এম এ মজিদ
নিজস্ব প্রতিবেদক: রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সভা ও তফশীল ঘোষনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রধান কার্যালয়ে ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়র ফরম বিতরণ শুরু হয়। এসময় পুণরায় সাধারণ সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেন ৫ বারের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শ্রমিক নেতা এম এ মজিদ। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী কাঞ্চন, সদস্য মোঃ ফারুক হোসেন, আজাদ মিয়া, তসলিম মিয়া। ১৩টি পদে আগামী ১০ মার্চ কার্যকরী পরিষদের কর্মকর্তা ও সদস্য গনের গোপন ব্যালটের মাধ্যমে ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়ন সংগ্রহ শেষে নির্বাচনে সাধারণ সম্পাদক পদ প্রার্থী এম এ মজিদ বলেন, নির্বাচিত হই না হই, সবসময় শ্রমিকদের পাশে থাকার চেষ্টা করি। শ্রমিকরাই আমার ভাই। তাদের জন্য আমার আপন বড়ভাই জীবন দিয়েছে। আমিও জীবনের শেষ পর্যন্ত তাদের সাথে থাকতে চাই। এবারে শ্রমিকরা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করলে পূণরায় অবহেলিত ও দুখি শ্রমিকদের পাশে থাকবো। রংপুরের মটর শ্রমিকদের ভাগ্যেও উন্নয়ন ঘটাবো।



