রমেক কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে বদলি

Editor

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩

রমেক কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে বদলি

জেলা প্রতিনিধি, রংপুরঃ
কলেজে ভিসারা, পিএম রিপোর্ট, ডিএনএ রিপোর্ট, ধর্ষণ রিপোর্টবানিজ্যসহ নানান ধরনের অভিযোগ উঠার পরে বদলী করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে। গত ২৩ ফেব্রুয়ারি মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোস্তফা খালেদ আহমদ স্বাক্ষরিত এক আদেশে এ প্রজ্ঞাপন জারি করা হয়। সেই সাথে পত্রজারির ৩ কার্যদিবসের মধ্যেই বদলীকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ৪ কার্যদিবস হতে সরাসরি অব্যাহতি দেয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন সুত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীর স্মারক নং ৫৯.১৪.০০০০.১০২.১৯.০০২ (অংশ-১). ২২. ৪৬৭/১ (৮) আদেশে বলা হয়, কলেজ শাখার কর্মচারী সমিতির সভাপতি ও ইপি ডায়াস্কোপ অপারেটর মোঃ রেজাউল করিম চট্টগ্রাম মেডিকেল কলেজে শুন্য পদে এবং কলেজ শাখার কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ও অফিস সহায়ক জাকির হোসেন ঝান্টুকে রাঙ্গামাটি মেডিকেল কলেজ এ শুন্য পদে বদলীয় করা হয়েছে। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে কলেজে ভিসারা, পিএম রিপোর্ট, ডিএনএ রিপোর্ট, ধর্ষণ রিপোর্টসহ নানান ধরনের অভিযোগ ছিল। এসব অভিযোগের কারণে তাদের বদলি করা হয়েছে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য চলতি মাসেই রংপুরে ১০০ শর্যা বিশিষ্ট শিশু হাসপাতাল উদ্বোধন ও রংপুর মেডিকেল কলেজ এবং হাসপাতাল পরিদর্শনে তিনি দুর্ণীতির সাথে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারী দেন। এর কয়েকদিনের মধ্যেই তাদের বদলীর আদেশ আসলো।