শহীদবাগ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোঘনা

Editor

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, মে ৩০, ২০২৩

শহীদবাগ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোঘনা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার ৪নং শহিদবাগ ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।৩০-০৫-২৩ ইং মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ হল রুমে উক্ত বাজেট সভা অনুষ্টিত হয়।

শহিদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নানের সভাপতিত্বে ২০২৩-২০২৪ অর্থ বছরের ২ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার ৮৪ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ইউপি সচিব মোঃ আবু সাইয়েম।

বক্তব্য রাখেন, হিসাব সহকারী মেহেক-ই-মনসুর মীম, শহীদবাগ ইউপি সদস্য রুস্তম আলী, রাজু মিয়া, কাউছার আহম্মেদ, ফাতেমা আক্তার সাংবাদিক সাইফুল ইসলাম, জসিম সরকার প্রমুখ। উক্ত বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২৬৪৭৯০৮৪/- টাকা ব্যায় ধরা হয়েছে ২৬০৩২৫১৫/- টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ৪৪৬৫৬৯/- টাকা। শহীদবাগ ইউনিয়নের ইতিহাসে সর্বোচ্চ বাজেটকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী ও সুশীল সমাজ।