স্বতন্ত্র মেয়র প্রার্থী মেহেদী হাসান বনির গণসংযোগ

Editor

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২২

স্বতন্ত্র মেয়র প্রার্থী মেহেদী হাসান বনির গণসংযোগ

স্টাফ রিপোর্টার॥ পরিকল্পিত উন্নয়ন আর পরিবর্তনের অঙ্গিকার নিয়ে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে হরিণ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মেহেদী হাসান বনি। শনিবার সন্ধ্যায় রংপুর নগরীর ১৭ নং ওয়ার্ডের পার্বতীপুর এলাকায় গণসংযোগ করেন তিনি। এসময় মেহেদী হাসান বনি হরিণের মার্কাকে পরিবর্তনের মার্কা হিসেবে নগরবাসীর কাছে ভোট চান এবং তিনি নির্বাচিত হলে সবার সাথের আলোচনা করে পরিকল্পিত উন্নয়ন করবেন তিনি। পরে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন মেহেদী হাসান বনি।
উল্লেখ্য মেহেদী হাসান বনি রংপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর থেকেই আধুনিক ও পরিকল্পিত সিটি কর্পোরেশনে গড়ে তোলার লক্ষে নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন।