৬ শতাধিক দুস্থদের শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ দিলেন রংপুর জেলা যুবলীগ

Editor

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৩

৬ শতাধিক দুস্থদের শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ দিলেন রংপুর জেলা যুবলীগ

৬ শতাধিক অসহায়-দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও ১ শ জনের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন রংপুর জেলা যুবলীগ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১২টার দিকে নগরীর জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এ শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়।

বিতরণকালে রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লক্ষীণ চন্দ্র দাসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল পারভেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার, জেলা যুবলীগের সাবেক সদস্য ডিজেল আহমেদ, নওশাদ আহমেদ রাজু,জাহেদুল ইসলাম বাবু প্রমুখ।