৯০ দশকের ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফির পাশে মওলা

Editor

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৩

৯০ দশকের ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফির পাশে মওলা

৯০ দশকের ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফির পাশে দাড়াঁলেন ৯০ দশকের আর এক ছাত্রলীগ নেতা ও বর্তমান রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য, মিঠাপুকুরের কৃতি সন্তান মোতাহার হোসেন মন্ডল মওলা।
৯০ দশকের ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফি দীর্ঘদিন থেকে অসুস্থ্য। তাঁর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর দপ্তর হতে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন মোতাহার হোসেন মন্ডল মওলা। শুধু তাই নয় সাবেক ওই ছাত্রলীগ নেতার পাশে থাকার দৃঢ় অঙ্গিকারও করেছেন তিনি।

উল্লেখ্য মিঠাপুকুরের কৃতি সন্তান আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৫ মিঠাপুকুর আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মোতাহার হোসেন মন্ডল মওলা দীর্ঘদিন ধরে ক্যান্সার, কিডনি, হার্টের সমস্যা জনিত রোগিদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহযোগিতা করে আসছেন।