রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা জামিলা সামছি আর নেই

Editor

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৩

রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা জামিলা সামছি আর নেই

নিজস্ব প্রতিবেদক: রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষিকা, সাবেক স্কুল পরিদর্শিকা, প্রয়াত চক্ষু বিশেষজ্ঞ ডা. মোস্তাহারুল হাসানের সহধর্মিণী বেগম জামিলা সামছি আর নেই। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮ টায় নগরীর কামাল কাছনা ফায়ার সার্ভিস সংলগ্ন নিজ বাসায় বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। কর্ম জীবনে তিনি অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান ছিলেন।

মরহুমার নামাজের জানাজা আজ বাদ আসর ফায়ার সার্ভিস মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং নূরপুর কবরস্থানে দাফন কার্য সম্পাদিত হবে ইনশাআল্লাহ।