রংপুরে অশ্রুজলে দেবী দূর্গাকে বিদায়

Editor

প্রকাশিত: 9:17 PM, October 5, 2022

রংপুরে অশ্রুজলে দেবী দূর্গাকে বিদায়

দশমী তিথিতে অশ্রুজলে দেবী দূর্গাকে বির্সজনের মাধ্যমে শেষ হলো সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা।
বুধবার(৫ অক্টোবর) সকালে শেষ সময়ের পূজা অর্চনা, অঞ্জলি ও সিদুর খেলা শেষে প্রস্তুতি নেয় দেবী দূর্গাকে বিদায়ের। সন্ধ্যার গোধুলী সময়ে রংপুর নগরীর মুলাটোল পুকুরে ভক্ত অনুশারীরা অশ্রুজলে বিসর্জন দেয় দেবী দূর্গাকে। পুকুরের চারপাশে সমবেত হয় হাজার মানুষ।
এদিকে দশমী উপলক্ষে বিকেলে বর্ণাঢ্য মঙ্গলশোভা যাত্রা বের করে সনাতন ধর্মের মানুষ। এতে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা অংশগ্রহণ করে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুলাটোলে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান। প্রধান অতিথি ছিলেন রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিশেষ অতিথি মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।
আর এরই মাধ্যমে দেশ হলো সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা উৎসব।