ঝড় বৃষ্টি আধার রাতেও পূজা মন্ডব পরিদর্শন করেন জেলা আ.লীগ নেতা মওলা

Editor

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২২

ঝড় বৃষ্টি আধার রাতেও পূজা মন্ডব পরিদর্শন করেন জেলা আ.লীগ নেতা মওলা

ঝড় বৃষ্টি আধার রাতেও পূজা মন্ডব পরিদর্শন করে এবং সনাতন ধর্মের মানুষের পাশে থেকে ধর্মীয় সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন রংপুরের মিঠাপুকুর উপজেলার কৃতি সন্তান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা।

সাবেক এই ছাত্রনেতা মোতাহার হোসেন মন্ডল মওলা ঝড় বৃষ্টি উপেক্ষা করে আধার রাতেও তিনি মিঠাপুকুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডবে ছুটে বেরিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন এ অঞ্চলের সনাতন ধর্মাবলম্বী অনুশারীদের।
এসময় তিনি বলেন, শেখ হাসিনা সুস্থ থাকলে সুস্থ থাকবে বাংলাদেশ। শেখ হাসিনা সুস্থ থাকলে ভালো থাকবে সামপ্রদায়িক সাম্প্রতি। তাই কোনো প্রকার অরাজকতা যাতে সৃষ্টি না হয় এজন্য তিনি নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি।

এ সময় মোতাহার হোসেন মন্ডল মওলার সাথে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।