কালেক্টরেট ঈদগাহের আধুনিকীকরণ মেহরাবের উদ্বোধন

Editor

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২২

কালেক্টরেট ঈদগাহের আধুনিকীকরণ মেহরাবের উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥ প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে কালেক্টরেট ঈদগাহ মেহরাবের আধুনিকীকরণ ও সম্প্রসারণ সম্পন্ন কাজের উদ্বোধন করেন বিদায়ী জেলা প্রশাসক আসিব আহসান। শুক্রবার জুমার নামাজ শেষে ফলক উন্মোচনের মধ্যদিয়ে এ মেহরাবের আধুনিকীকরণ ও সম্প্রসারণ সম্পন্ন কাজের উদ্বোধন করেন তিনি। এসময় মাদ্রাসার এতিম শিশুদের মাঝে আল কোরআন, জায়নামাজ বিতরণ করা হয়। রংপুর স্টিল আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এ ডব্লিউ এম রায়হান শাহ ও রংপুর স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক হামীম আব্দুল্লাহ। উদ্বোধন শেষে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা হাফিজুল ইসলাম। সম্পুন্ন স্টিল দিয়ে কালেক্টরেট ঈদগাহ মেহরাবের আধুনিকীকরণ ও সম্প্রসারণ কাজ বাস্তবায়ন করেন রংপুর স্টিল এবং আধুনিকীকরণ মেহরাবের ডিজাইন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান।