রংপুরে ২৬ থেক ২৮ জানুয়ারী তিনদিনব্যাপী অনুষ্ঠিত হবে সার্বভৌম ভক্ত সম্মিলনী
স্টাফ রিপোর্টার॥
বাংলাদেশে ৬৪ তম বার্ষিক অধিবেশন উপলক্ষে রংপুরে তিনদিনব্যাপী অনুষ্ঠিত হবে সার্বভৌম ভক্ত সম্মিলনী। নগরীর খটখটিয়া উচ্চ বিদ্যালয়ে আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারী এ সার্বভৌম ভক্ত সম্মিলনীর আয়োজন করেছেন রংপুর জেলার সকল সারস্বত সংঘের ভক্ত শিষ্যবৃন্দ। সম্মিলনী সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি। খটখটিয়া উচ্চ বিদ্যালয় খাওয়া ও থাকার আয়োজন এবং পাশর্^বতি মাঠে আলোচনার আয়োজন।
সার্বভৌম ভক্ত সম্মিলনীর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার রয়েছে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিশেষ অতিথি থাকবেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান তুষার কান্তি মন্ডল, রসিক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোখলেছুর রহমান তরু, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি সুব্রত সরকার মুকুল, জেলার ভারপ্রাপ্ত সভাপতি সুশান্ত ভৌমিক, খটখটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতোয়ার রহমান মন্ডল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলার সাধারণ সম্পাদক ধীমান ভট্রাচার্য। মুখ্য আলোচক থাকবেন রামকৃষ্ণ আশ্রম ও রাম কৃষ্ণ মিশন দিনাজপুরের অধ্যক্ষ স্বামী বিভাআনন্দ মহারাজ ও ইস্কন তারাগঞ্জ রংপুরের পরিচালক গিরিধারী গোবিন্দ দাস। সভাপতিত্ব অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা ধীরপু নাথ বর্মন।
এ সম্মিলনীতে রংপুর জেলার সকল ভক্তবৃন্দকে সহযোগিতার পাশাপাশি অংশ নেয়ার আহবান জানিয়েছেন সার্বভৌম ভক্ত সম্মিলনী ১৪২৯ এর সভাপতি প্রশান্ত কুমার ও সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র বর্মন। তিনদিনব্যাপী সার্বভৌম ভক্ত সম্মিলনীতে ভারতসহ বাংলাদেশের প্রায় সকল বিভাগ থেকে ভক্ত অনুসারীগণের অংশ নেয়ার কথা রয়েছে।



