রংপুর চেম্বারের পরিচালক অজয় প্রসাদ বাবন এর মৃত্যুতে রংপুর চেম্বারের শোক প্রকাশ

Editor

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২২

রংপুর চেম্বারের পরিচালক অজয় প্রসাদ বাবন এর মৃত্যুতে রংপুর চেম্বারের শোক প্রকাশ

রংপুর মহানগরীর সেনপাড়া নিবাসী রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি ও শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী শ্রী অজয় প্রসাদ বাবন এর মৃত্যুতে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম মিন্টু, সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদসহ সকল পরিচালকবৃন্দ এবং চেম্বার সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য তিনি গত ২৮ ডিসেম্বর ২০২২ইং তারিখ বেলা ১২ ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইহলোক ত্যাগ করেছেন।

এক শোক বার্তায় রংপুর চেম্বার নেতৃবৃন্দ, মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তাঁর মৃত্যুতে যে শোক ও শূন্যতার সৃষ্টি হলো তা যেন তাঁর পরিবারের সদস্যবৃন্দ সহ্য করতে পারেন তজ্জন্য তারা পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেছেন।