সাংবাদিক আফতাবের মৃত্যুতে এডভোকেট ইলিয়াসের শোক

Editor

প্রকাশিত: 10:44 AM, October 19, 2022

সাংবাদিক আফতাবের মৃত্যুতে এডভোকেট ইলিয়াসের শোক

স্টাফ রিপোর্টার॥ বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি, লেখক ও সংগঠক আফতাব হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা এডভোকেট ইলিয়াস আহমেদ। তিনি এক শোক বার্তায়, মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য সাংবাদিক আফতাব হোসেন ১৮ অক্টোবর মঙ্গলবার ভোর সাড়ে ৪ টায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।