পরাজিত প্রার্থীর বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে নির্বাচিত কাউন্সিললের সংবাদ সম্মেলন

Editor

প্রকাশিত: 7:10 PM, December 30, 2022

পরাজিত প্রার্থীর বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে নির্বাচিত কাউন্সিললের সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, রংপুর॥ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজিত কাউন্সিলর প্রার্থী ও তাঁর সমর্থকদের নেতৃত্বে বিজয়ী কাউন্সিলর প্রার্থী তৌহিদুল ইসলামের উপর হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তৌহিদুল ইসলাম।

অভিযোগে তৌহিদুল ইসলাম বলেন, গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে আমার প্রতিদ্বন্দী প্রার্থী বহুলুল ইসলাম জেপলিন আমার নিকট হেরে যায়। পরাজিত হওয়ার পর থেকে তিনি এবং তার সমর্থকরা বিভিন্ন সময় আমাদের ভোটারদের উপর হুমকি-ধামকি দিয়ে আসছেন। এর মধ্যে আজ দুপুরে এলাকার মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কথা বলার সময় পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থক ও তাঁর ভাই হারুন চৌধুরীসহ অজ্ঞাত কয়েকজন হামলা করে। এসময় তাঁরা ভোট কারচুপির অভিযোগ তুলে আমকে হত্যার হুমকি এবং আমার রক্ত দিয়ে গোসল করার হুমকি দেন। এছাড়াও আমার অনেক কর্মীকে শারীরিক ভাবে নির্যাতন করেন তাঁরা। পরে আমার পরিবার ও স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে তাঁরা পিছপা ঘটে। এমন অবস্থায় আমিসহ আমার পরিবার ও ভোটারদের জীবনের নিরাপত্তা চাই এবং এলাকায় যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।