কাউনিয়া বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোঃ সাইফুল ইসলাম, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার ৫ নং বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ডিসেম্বর ) বিকালে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক দিলদার আলীর সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জয়নুল আবেদীন, আব্দুল জলিল, সাইফুল ইসলাম সেলিম, আব্দুল জলিল,যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, আব্দুল কাদের(দায়িত্বপ্রাপ্ত), এ কে এম জাহাঙ্গীর হাসান, জমশের আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম ,, সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



