বিজিবি’র গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কাউন্সিলর রিমান্ডে

Editor

প্রকাশিত: 8:04 PM, January 2, 2023

রসিক নির্বাচন:
বিজিবি’র গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কাউন্সিলর রিমান্ডে

জেলা প্রতিনিধি, রংপুর॥
রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর কর্মী সমর্থকরা বিজিবি টহল পিকআপে হামলা ও অগ্নিসংযোগ করে। ওই ঘটনায় দায়ের করা মামলায় কাউন্সিলর হারাধন রায়কে একদিনের রিমান্ডে নিয়েছে মেট্রোপলিটন ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি ইন্সপেক্টর সালেহ আহমেদ।
সোমবার(২ জানুয়ারী) বিকেলে মেট্রোপলিটন আদালতে ৫দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালতের বিচারক ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঘটনার পরপরই কাউন্সিলর হারাধন রায়কে আটক করা হয়েছিল।
গত ২৭ ডিসেম্বর ভোট গ্রহণ শেষে আমাশু কুকরুল কেন্দ্রের ফলাফলকে কেন্দ্র করে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে টহলরত বিজিবি’র গাড়িতে অগ্নি সংযোগ করা হয়। এই ঘটনায় মেট্রোপলিটন পরশুরাম থানায় অজ্ঞাত ২০০ জনকে আসামী করে মামলা করে পুলিশ। মামলাটি পরদিন ডিবিতে হস্তান্তর করা হয়।
ডিবি পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হলে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি ইন্সপেক্টর সালেহ আহমেদ।
ডিবি ইন্সপেক্টর সালেহ আহমেদ জানান, মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল। সেকারণে আমরা রিমান্ডের আবেদন করেছিলাম। আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে সিদ্ধান্ত নিবো আবারও রিমান্ডের আবেদন করবো কিনা।