তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ডিসির শীতবস্ত্র বিতরণ
জেলা প্রতিনিধি, রংপুরঃ তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে নিজে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেছেন রংপুরের জেলা প্রশাসক ড, চিত্রলেখা নাজনীন।
সোমবার(২ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গোলাম রব্বানী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ড, চিত্রলেখা নাজনীন জানান, রংপুর জেলার প্রতিটি উপজেলায় কম্বল পাঠানো হয়েছে। প্রান্তিক পর্যায়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। জেলার কেউ যেন শীতে কষ্ট না পায় সেই চেষ্টাই করা হচ্ছে।



