রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত
সদ্য মনোনীত রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক ছায়াদত হোসেন বকুল ও যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল নেতাকর্মীদের সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর মরহুম স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডঃ এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন।
বুধবার(৪ ঠা জানুয়ারি)বুধবার বিকালে পীরগঞ্জের ফতেপুরে এ কবর জিয়ারত করেন।
এ সময় ফাতেহা শরীফ পাঠ ও বিশেষ মোনাজাত করা হয় । এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক জেলা আওয়ামী লীগের সহসভাপতি রোজী রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ আলী,বীর মুক্তিযোদ্ধা সর্দার আব্দুল হাকিম, সাবেক গংগাচড়া উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, সাবেক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃদুল কুমার সিংহ, মোতাহার হোসেন মওলা, ওয়াহেদুল ইসলাম, সাবেক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ সর্দার মকবুল হোসেন, উপজেলা কৃষক লীগের সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ মেরাজুল, সদস্য আতাউর রহমান প্রধান, রামনাথ পুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ফাত্তা মিয়া, প্রমুখ । কবর জিয়ারত শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন বকুল ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রাজা, সাধারণ সম্পাদক ও মেয়র জননেতা আবু সালেহ মোহাম্মদ তাজিমুল ইসলাম শামীম, সহসভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু, কোষাধ্যক্ষ আনিছার রহমান মন্ডল, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি/ সাধারণ ও ১৫ টি ইউনিয়নের নেতা কর্মী উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে পীরগঞ্জে সংসদ সদস্য ডঃ শিরিন শারমিন চৌধরী ছাত্র লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন ।



