জানো প্রকল্পের শেয়ারিং বিষয়ক আলোচনা 

Editor

প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৩

জানো প্রকল্পের শেয়ারিং বিষয়ক আলোচনা 

স্টাফ রিপোর্টার:

জানো প্রকল্প এলাকায় কিশোর-কিশোরীদের স্বাস্থ্যবিধি, পুষ্টি বিষয়ক জ্ঞান ও অনুশীলন পর্যালোচনা বিষয়ক গবেষণা উপস্থাপন ও শেয়ারিং বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৪ ফেব্রুয়ারী সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুর আরডি আর এসের এর বেগম রোকেয়া অডিটরিয়ামে জানো প্রকল্প এলাকার কিশোর কিশোরীদের নিয়ে একটি গবেষণার প্রাথমিক ফল তুলে ধরা হয়।
রংপুর ও নীলফামারী জেলার ৭ উপজেলার ২৭ টি স্কুলের কিশোর কিশোরীদের মধ্যে এ গবেষনা করা হয়। গবেষণায় ১০-১৯ বছর বয়সী কিশোর ও কিশোরীদেরকে প্রধান্য দিয়ে তাদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ক জ্ঞানের পরিধি জানতে আইইডিসিআর এর মাধ্যমে জানো প্রকল্প এ গবেষনা করে। অনুষ্ঠানিক ভাবে সে গবেষনার প্রাথমিক ফল জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করে জানো প্রকল্প।
গবেষণা থেকে দেখা গেছে যে, জানো প্রকল্প এলাকায় ১০-১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে বয়োঃসন্ধিকালীন বিষয়ে জ্ঞান বেশ আশাব্যঞ্জক। প্রকল্প এলাকার ৭৫ শতাংশ কিশোরীরা স্যানিটারী প্যাড ব্যবহার করছে। এসব এলাকায় কিশোরদের তুলনায় কিশোরীদের মধ্যে যৌন প্রজনন বিষয়ে জ্ঞান বেশী । এছাড়াও তাদের মধ্যে বাল্য বিবাহের পরিনতি এবং জেন্ডার বিষয়ক জ্ঞান যথেষ্ট আশা ব্যাঞ্জক। ৯১ শতাংশ কিশোর-কিশোরীদের  উন্নত টয়লেট ব্যবস্থা থাকলেও ৫৫ শতাংশ কিশোর-কিশোরীদের বাড়িতে উন্নত টয়লেটের ব্যবস্থা নেই। ৮৭ শতাংশ কিশোর কিশোরীরা খাদ্য বৈচিত্রতা সম্পর্কে এবং ৫৫ শতাংশ কিশোর-কিশোরীরা পুষ্টিকর খাবার সম্পর্কে জানে। তাদের মধ্যে ৯৪ শতাংশ সুষম খাবার খায়। ৯৩ শতাংশ কিশোর-কিশোরীরা মৌসুমী সবজি সম্পর্কে জানে। ৯৯ শতাংশ কিশোর-কিশোরীরা মনে করে বাড়িতে বাগান করা খুবই ̧রুত্বপূর্ণ এবং ৮০ শতাংশ কিশোর-কিশোরীরা বাড়িতে বাগান তৈরি করেছে।
অনুষ্ঠানে ভাচুয়ালী উপস্থিত থেকে সভাপতিত্ব করেন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের নর্দান রিজিয়নের হেড অফ সেন্ট্রাল আশিক বিল্লাহ।  এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক এস এম আব্দুল মতিন লস্কর, উপ-পরিচালক, শফিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন সহ সাংবাদিক ও জানো প্রকল্পের কর্মকর্তারা।