লায়ন্স ক্লাব রংপুরের নতুন কমিটির অভিষেক
স্টাফ রিপোর্টার॥ লায়ন্স ক্লাব রংপুরের নতুন কমিটির অভিষেক, লিওদের ও ক্লাব অব রংপুর সেন্ট্রাল সদস্যদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে নগরীর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন ডিস্ট্রিক গভর্ণর লায়ন্স ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব। বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি লায়ন জালাল আহমেদ, সেকেন্ড ইন ভাইস ডিস্ট্রিক গভর্ণর লায়ন মোঃ হানিফ, সাবেক গভর্ণর আব্দুল ওহাব শিকদার। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩০২ এর স্থায়ী প্রজক্টের চেয়ারম্যান লায়ন এনামুল হক সোহেল, ক্লাব সেক্রেটারী লায়ন শাহিন পারভেজ, ট্রেজারার লায়ন জাভেদ হাসান, লায়ন বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, লায়ন মেজর (অবঃ) নাসিম উদ্দিন, লায়ন বীরমুক্তিযোদ্ধা ডাঃ আখতারুজ্জামান, লায়ন হেলাল, লায়ন খন্দকার কামরুল হাসান, লায়ন এজাজ আহমেদ, লায়ন শংকর রায় মনা, লিও চেয়ারপার্সন উম্মে তাজ, লিও ক্লাব চেয়ারপার্সন খাদিজা বিনতে মনি তিশা, লিও ডিস্ট্রিক প্রেসিডেন্ট ফরিদ হোসাইন। নতুন কমিটির অভিষেক, লিওদের ও ক্লাব অব রংপুর সেন্ট্রাল সদস্যদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে ১ম পর্বে সভাপতিত্ব করেন আইপিপি লায়ন হাসান মাহবুব লোটন ও ২য় পর্বে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব রংপুরের প্রেসিডেন্ট লায়ন বানিউল আদম বাবু। পুরো অনুষ্ঠানে সঞ্চালনা করেন লায়ন রানা মাসুদ ও লায়ন তেীহিদা খাতুন সুইটি। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।



