রংপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট রেজিস্ট্রাড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনী মতবিনিময়

Editor

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩

রংপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট রেজিস্ট্রাড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনী মতবিনিময়

স্টাফ রিপোর্টার॥ রংপুরে ঢাকা বিশ^বিদ্যালয় সিনেট ২৫ জন রেজিস্ট্রাড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য পরিষদ প্যানেলের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে রংপুর নগরীর আহার এ এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে বাঙ্গালী জাতীয়তাবাদ, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় গণতান্ত্রিক ঐক্য পরিষদ প্যানেলে ভোট চেয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক সিনেট ও সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক সিইও আতাউর রহমান প্রধান। এছাড়াও বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম। সভাপতিত্ব করেন অগ্রনী ব্যাংক লিমিটেড রংপুর অঞ্চলের জিএম বাহারে আলম। ঢাকা বিশ^বিদ্যালয় সিনেট ২৫ জন রেজিস্ট্রাড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনী মতবিনিময়ে রংপুর অঞ্চলের ভোটাররা উপস্থিত ছিলেন।